NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়া জেলার,আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৫:১৬ এএম

বগুড়া জেলার,আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : (১৮, এপ্রিল, বৃহস্পতিবার ) "প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ "। প্রতিবাদ্য নিয়ে, 'প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প'(এলডিডিপি ) এর সহযোগিতায়,বগুড়া জেলার, আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত, প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এবং ডাক্তার পূজা সাহার সঞ্চালনায়,এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ জাতীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ বাঁধন (মেহেদি )। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান মাহমুদুর রহমান( পিন্টু,) প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমিরুল ইসলাম,কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরুপমা রায়, থানার এসআই তারেক, প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তা, ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

এবার প্রদর্শনী স্টলে খামারী গন বিভিন্ন প্রকার উন্নত জাতের গরু, গাভী, উন্নত জাতের ছাগল, পশুপাখি, ভেড়া, হাঁস মুরগি স্থানপায় এবং সবশেষে সম্মানিত অতিথিগণ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার হাতে তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে এর বিভিন্ন দিক তুলে ধরেন।