NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  আসন্ন দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। (২৩ এপ্রিল, মঙ্গলবার) দুপুর ৩টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (করতোয়ায় ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ১০ জন প্রার্থী বৈধতা পেয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।এসময় উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ সহ প্রমূখ। আসন্ন  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সাবেক সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা ও প্রভাষক তোফায়েল হোসেন লিটন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাঁপা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন ও আছমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

উল্লেখ্য, নির্বাচন তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র বাছাই আজ শেষ দিন। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।