NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

জীবননগরে তীব্র তাপদহে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৪:৫৯ এএম

জীবননগরে তীব্র তাপদহে পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ

বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপদহ।প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে।গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ও তাপদাহে অতিষ্ঠ জেলার জীবননগর উপজেলার খেটে খাওয়া মানুষ গুলো।পথচারীদের ক্লান্তি দূর করতে লেবুর ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.হাফিজুর রহমান।

শনিবার(২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে উপজেলার বাসস্ট্যান্ড ও হাসপাতাল রোড় সহ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থানরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এই লেবুর ঠান্ডা শরবত বিতরণ হয়। পাখি ভ্যান চালক শামসুল ইসলাম জানায়,তীব্র গরমের মধ্যেও পেটের তাগিদে ভোরে বাড়ি থেকে বের হয়েছেন তিনি।তীব্র তাপদহের মধ্যে চলতি পথে লেবুর ঠান্ডা শরবত পান করে এখন অনেকটা স্বস্তি বোধ করছি। পথচারী আতিয়ার রহমান জানায়,তীব্র রোদের মধ্যে চলাফেরা করতে খুব তৃষ্ণা অনুভব করছিলাম।এখন এই লেবুর ঠান্ডা শরবত পান করে খুব ভালো লাগছে।

হাফিজুর রহমান বলেন,কয়েকদিন ধরে জীবননগরে বাড়ছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য চিনি ও লেবুর রস মিশ্রিত ঠান্ডা পানিতে শরবত করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।