NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

সিএমবিবিএ আয়োজিত ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ আগামী ১৫ জুন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৭ পিএম

সিএমবিবিএ আয়োজিত ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’  আগামী ১৫ জুন

 

নিউইয়র্ক (ইউএনএ): আমেরিকার আবহাওয়ায় শীত চলে যাচ্ছে,
গরমকাল হাতছানি দিচ্ছে। এই গরমে পথমেলা আর বনভোজন আয়োজন
প্রবাসী বাংলাদেশীদের বাৎসরিক কর্মসূচী। আর এই কর্মসূচী
আয়োজনের লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যেই কয়েকটি সংগঠন
তাদের পথমেলা আর বনভোজনের কর্মসূচীর দিন তারিখ ঘোষণা করেছে।
প্রতি বছরের মতো এবছরও চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস
এসোসিয়েশন (সিএমবিবিএ) পথমেলার আয়োজন করছে। আগামী
১৫ জুন শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলিন এর ম্যাকডোনাল্ড
এভিনিউতে ‘লিটল বাংলাদেশ ব্রæকলীন পথমেলা’ শীর্ষক মেলা অনুষ্ঠিত
হবে। এবারের মেলা হবে জাঁকজমকপূর্ণ। মেলায় থাকবে ব্যতিক্রমী
কর্মকান্ড। মেলায় অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী সম্পাদক, প্রবীণ
সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে স্বর্ণপদক দেওয়া হবে। অতিথিদের মধ্যে
থাকবেন নিউইয়র্ক সিটির মেয়র। এক সংবাদ সম্মেলনে আয়োজক
নেতৃবৃন্দ এসব তথ্য জানান। খবর ইউএনএ’র।
গত ১ মে বুধবার অয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় ইতিপূর্বে
সিএমবিবিএ আয়োজিত মেলার নাম ছিল ব্রæকলীন পথমেলা। এবার
মেলার নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ ব্রæকলীন পথমেলা’। সংবাদ
সম্মেলনে মেলা কমিটির আহবায়ক মামুন অর রশীদ সহ সিএমবিবিএ
নেতৃবৃন্দ বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সিএমবিবিএ’র সভাপতি রফিকুল ইসলাম
পাটোয়ারী, সাবেক সভাপতি রব চৌধুরী, সাধারণ সম্পাদক মাঈনুল
আলম বাপ্পি, মেলা কমিটির সদস্য সচিব আমির হোসেন রানা, মেলা
কমিটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ
আনোয়ারুল আজিম, জয়েন্ট সেক্রেটারি মীর কাশেম প্রমুখ উপস্থিত
ছিলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ব্রæকলীন প্রবাসী বাংলাদেশী,
বাংলাদেশ আর দেশের শিল্প-সংস্কৃতিকে ব্র্যান্ডিং করতেই এবার মেলার
নতুন নামকরণ করা হয়েছে। আর এই মেলার মাধ্যমে আমরা পৃথিবীর
মানুষদের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরতে চাই। কেননা, সারা
পৃথিবীর মানুষের বসবাস এই নিউইয়র্ক। এবারের মেলায় থাকবে কিছু
নতুনত্ব। তারা জানান, গত বছরের মেলায় রিকশা ছিল বিশেষ আকর্ষণ, যা
আমাদের দেশের ঐতিহ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মেও শিশু-কিশোর-

কিশোরীরা রিকশা সম্পর্কে জানতে পেরেছে। রিক্সা মানে কী, এই রিক্সা
কারা চালায়, শ্রমজীবী মানুষ হিসেবে তাদের কষ্টের কথা তারা জানতে
পেরেছে। এছাড়াও গত বছর মেলায় আমাদের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণদের
বসার জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। ছিলো মেলা আগত দর্শনার্থীদের
জন্য পোর্টেবল টয়লেটের ব্যবস্থা। এবারও এসব থাকবে। আরো থাকবে
সাংবাদিক কর্ণার।
আয়োজকরা বিনোদনের জন্য মেলায় প্রবাসের জনপ্রিয় শিল্পীরা দেশের
পরিচিত জনপ্রিয় শিল্পীরা আমন্ত্রিত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাও
থাকবে কঠোর। মেলাকে সফল করতে একাধিক মতবিনিময় সভা করার কথাও
জানান আয়োজকরা। পাশাপাশি সকল মিডিয়া ও প্রবাসীদেও সার্বিক
সহযোগিতা কামনা করেন।