NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চীন-ইইউ বিশ্ব শান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখতে পারে: প্রেসিডেন্ট সি


স্বর্ণা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:১৫ পিএম

চীন-ইইউ বিশ্ব শান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখতে পারে: প্রেসিডেন্ট সি

 

 

প্রেসিডেন্ট সি-ম্যাখোঁ-সিডেন্ট উরসুলা ফন ডার লেইন স্থানীয় সময় ৬ মে সকালে, প্যারিসের এলিসি প্রাসাদে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে সি চিন পিং উল্লেখ করেন যে, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ এবং প্রেসিডেন্ট ফন ডার লেইনের সাথে আবার দেখা করতে পেরে খুবই আনন্দিত। এ বছর প্রথম দেশ হিসেবে তিনি ফ্রান্স সফর করছেন এবং আজকের ত্রিপক্ষীয় বৈঠক এ সফরের ইউরোপীয় তাৎপর্য বাড়িয়ে দিয়েছে। 

চীন সর্বদা চীন-ইইউ সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে এবং ইউরোপকে চীনা বৈশিষ্ট্যযুক্ত কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পক্ষ এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে। চীন-ফ্রান্স সম্পর্ক এবং চীন-ইইউ সম্পর্ক একে অপরকে উন্নীত করবে এবং একসাথে বিকাশ করবে বলে আশা করেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, বিশ্ব আজ অস্থিরতা ও পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করেছে। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত অংশীদারিত্বের অবস্থান মেনে চলা, সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখা, কৌশলগত যোগাযোগ গভীরতর করা, কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি করা, কৌশলগত ঐক্যমত্য গড়ে তোলা, যাতে চীন-ইইউ সম্পর্ক উন্নয়ন স্থিতিশীল ও সুষ্ঠু হতে পারে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখতে পারে।  সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।