NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চীন-হাঙ্গেরি ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে: সি চিন পিং


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:১৫ পিএম

চীন-হাঙ্গেরি ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে: সি চিন পিং

 


১০ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর  বুদাপেস্টে প্রধানমন্ত্রী ভবনে তাঁদের বৈঠকের পর যৌথ সাংবাদ সম্মেলন করেন। 

সি চিন পিং উল্লেখ করেন যে, এ বছর চীন এবং হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। বিগত ৭৫ বছরে, উভয়পক্ষ সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সম-আচরণ এবং পারস্পরিক সুবিধার নীতিগুললো মেনে চলেছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক দিকে পরিচালিত করেছে এবং ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে। 
প্রেসিডেন্ট সি বলেন, প্রধানমন্ত্রী ওরবান এবং আমি সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা করেছি, নতুন যুগে চীন-হাঙ্গেরি সম্পর্কের উন্নয়ন এবং উভয়পক্ষের অভিন্ন উদ্বেগের বিষয়গুলোর উপর গভীরভাবে মতবিনিময় করেছি, ব্যাপক ঐকমত্যে পৌঁছেছি এবং একটি সিরিজ দ্বিপাক্ষিক সহযোগিতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেছি। আমি দুই দেশের সম্পর্কের উন্নয়নের সম্ভাবনায় পূর্ণ আত্মবিশ্বাসী।

সি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে উচ্চস্তরের পারস্পরিক রাজনৈতিক আস্থা চীন-হাঙ্গেরি সম্পর্কের উন্নয়নের জন্য একটি দৃঢ়ভিত্তি স্থাপন করেছে। উভয়পক্ষ উচ্চ-পর্যায়ে ঘনিষ্ঠ আদান-প্রদানের গতি বজায় রাখতে, সরকার, আইনসভা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এবং বিনিময়কে শক্তিশালী করতে এবং শাসনের অভিজ্ঞতা ভাগ করতে ইচ্ছুক। এক-চীন নীতির প্রতি হাঙ্গেরির দৃঢ় সমর্থনের উচ্চ প্রশংসা করে চীন এবং হাঙ্গেরির জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ গ্রহণে দেশটির প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখবে বেইজিং।

আমরা  বিশ্বাস করি যে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা, ব্যাপক পরামর্শ, যৌথ অবদান এবং সুবিধাগুলোর ভাগাভাগি মেনে চলে এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। চীন এবং হাঙ্গেরি, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতাকে একটি বৃহত্তর পরিধি, বিস্তৃত এলাকা এবং উচ্চস্তরে বিকাশের জন্য নেতৃত্ব দেবে, যাতে সমস্ত দেশের জনগণের অধিকতর কল্যাণ সাধন করা যায়।

ওরবান জানান যে, তিনি হাঙ্গেরি ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানান। হাঙ্গেরি এবং চীন গভীর বন্ধুত্ব এবং স্থিতিশীল সম্পর্ক উপভোগ করে। হাঙ্গেরি এক-চীন নীতি মেনে চলে। উভয়পক্ষ একে অপরকে সম্মান ও সমর্থন করে এবং দু’দেশের পারস্পরিক উপকারী সহযোগিতা জনগণের কল্যাণ বয়ে এনেছে। হাঙ্গেরির কঠিন সময়ে মূল্যবান সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ওরবান। 

সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।