NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা চারদিনব্যাপী বইমেলা শুরু ২৪ মে


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

নিউ ইয়র্ক  আন্তর্জাতিক বাংলা চারদিনব্যাপী  বইমেলা শুরু ২৪ মে

নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৪ মে   নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর বসছে ২৪ মে। ২৭ মে পর্যন্ত চারদিনব্যাপী মেলার পর্দা নামবে।    দেশের বাইরে বাংলা ভাষাভাষীদের এই বইমেলা শুধু বাংলা নয়, অন্য কোন ভাষার ক্ষেত্রেও বড় এক আয়োজন হিসেবে বিবেচিত। মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর অনেক দেশের বাংলা কবি-লেখক-সম্পাদকরা অংশগ্রহণ করবেন।  প্রকাশনা নিয়ে থাকবে বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৪ মে) জ্যাকসন হাইটসে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন।   বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকসহ অন্তত ৬০ জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।   এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।    সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী ও কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ। আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়।

থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব।  তা ছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।   বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউ ইয়র্ক বইমেলায়।