NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সাফারি পার্কে ‘বেলকলি’র পরিবারে নতুন অতিথি ‘আনারকলি’


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩২ পিএম

সাফারি পার্কে ‘বেলকলি’র পরিবারে নতুন অতিথি ‘আনারকলি’

এম আব্দুর রাজ্জাক :


গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাফারি পার্কের মা হাতি ‘বেলকলি’ আবারও শাবকের জন্ম দিয়েছে। সাফারি পার্কে নতুন জন্ম নেওয়া মাদি হাতি শাবকটির নাম রাখা হয়েছে ‘আনারকলি’।
গত ৮ আগস্ট সকালে দ্বিতীয় বারের মতো পার্কের প্রাকৃতিক পরিবেশে হাতি শাবকের জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি জানাননি।
রোববার (২৮ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জন্মের পর মা ও শাবক সুস্থ রয়েছে বলেও জানান তিনি।
২০১৮ সালের ৫ জুন এই ‘বেলকলি’ এই পার্কে আরো একটি শাবকের জন্ম দিয়েছিলো। তার নাম রাখা হয়েছিল ‘ফুলকলি’। সে এখন পরিণত হয়ে উঠছে। এ নিয়ে পার্কে এখন হাতির সংখ্যা দাঁড়ালো ৯টিতে। এর মধ্যে ৭টি পুরুষ ও ২টি মাদি।

শাবকটির প্রসবকালীন সময়ে ওজন ছিল প্রায় ৬০ কেজি। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। ১৮-২০ বছরে হাতি প্রজননে সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। সাধারণত একটি হাতি ৩-৫ বছর পর পর একটি করে শাবকের জন্ম দেয়।
হাতিশাবক সাধারণত সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে। হাতির গড় আয়ু ১০০ বছর।
পার্ক কর্তৃপক্ষ জানায়, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে।

মা হাতিটিকে প্রতিদিন ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, ৫ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে বলে পার্কের একটি সূত্র নিশ্চিত করেছে।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, আমাদের দেশে হাতির সংখ্যা কমে যাচ্ছে। এরমধ্যে সাফারি পার্কে হাতি শাবকের জন্ম সত্যিই আনন্দের। জন্মের পর মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।