NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

নিউইয়র্কে 'খবর'-এর ২৫ বছরপূর্তি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৮ পিএম

নিউইয়র্কে 'খবর'-এর ২৫ বছরপূর্তি



সত্যের সন্ধানে অবিচল এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ বছর যাবত কমিউনিটির তথা সারা বিশ্বের সবার খবর ছড়িয়ে দিচ্ছে ‘খবর’। গত ২৮ মে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে হয়ে গেল ‘খবর’-এর ২৫ বর্ষপূর্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘খবর’ এর প্রকাশক ও সম্পাদক মশিউর রহমান মজুমদার। অনুষ্ঠনটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল।

অনুষ্ঠানের শুরুতেই খবরের প্রতিষ্ঠাতা শিবলী আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, ১৯৯৯ সালে প্রথম খবর নিউজ মিডিয়াটি শুরু করি যখন আমি ছাত্র হিসেবে আমার ইউএসএর জীবন শুরু করি। তখন এখনকার মত নিউজ মিডিয়া করা এত সহজ ছিল না। আমি খবর ডট কম ডোমেইনটি প্রথম নথিভুক্ত করি।

তিনি আরো বলেন, ভেরিসাইন যখন মাল্টিইয়ার ডোমেইন রেজিষ্ট্রেশন শুরু করে তখন ২০০৪ থেকে অদ্যবদী খবর কমিউনিটির সেবা করে যাচ্ছে।

সম্পাদক মশিউর রহমান বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ খবর ২৫ বছরে পদার্পণ করলো। এতে নিউইয়র্ক তথা সারা বিশ্বের বহু সাংবাদিকদের সহযোগিতায় আজ খবর এত দূর পথ পাড়ী দিতে পেরেছে।

তিনি আরো বলেন, আমরা যখন খবর চালু করি তখন অনলাইন নিউজ করা অনেক কঠিন ছিল। এখনের মত এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না। এক একটি নিউজ অনলাইনে দিতে আধাঘন্টা সময় লেগে যেতো। তবুও আমরা থেমে থাকিনি। আজ ‘খবর’ নিউইয়র্ক নয় সারা বিশ্বে একটি পরিচিত নিউজ পোর্টাল।

সাংবাদিক লাভলু আনসার বলেন, খবরের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সত্য নিউজ সবার কাছে তুলে ধরা। গত ২৫টি বছর আমরা তাই করে এসেছি। বাংলাদেশে যখন কঠিন সময় পার করছিলো সব নিউজ মিডিয়া নিউজ লিখতে ভয় পেতো, তখন ‘খবর’ সারা বিশ্বে সত্য বস্তুনিষ্ঠ নিউজ পৌঁছে দিয়েছিল। আমৃত্যু খবরের সাথে কাজ করে যাবে।

সাংবাদিক মোহাম্মদ সাঈদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে প্রবাসে ‘খবর’ নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলে আশা করছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহ্ নেওয়াজ, সাপ্তাহিক আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, কলামিস্ট সাঈদ তারেক, ২১শে পদকপ্রাপ্ত লেখিকা নাজমুন নেসা পিয়ারী ও নিউইয়ক বাংলা’র সম্পাদক আকবর হায়দার কিরণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবির, বাংলা খবর’র সম্পাদক শওকত ওসমান রচি, নিউইয়র্ক কাগজ পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম,  সাপ্তাহিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, অর্থকণ্ঠ পত্রিকার সম্পাদক এনামুল হক এনাম,  উপদেষ্টা সিআইপি কাদের ভূঁইয়া, সাপ্তাহিক আজকাল পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে কেক কেটে ২৫ বছর উদযাপন করা হয়। গান পরিবেশন করেন নাজু আকন্দ।