NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ছড়াটে সম্মাননা প্রদান করলো চার গুণীব‍্যক্তিকে


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫০ পিএম

ছড়াটে সম্মাননা প্রদান করলো চার গুণীব‍্যক্তিকে

নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে ছড়া সংগঠন ছড়াটে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে চার গুণীব‍্যক্তিকে সম্মাননার আয়োজন করে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪'র উৎসবমুখর আবহের মধ্যেই এই সম্মাননা প্রদান করলো ছড়াটে।একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক সৈয়দ আল ফারুক, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক ওমর কায়সার এবং বিশিষ্ট কবি-ছড়াকার ও টিভি ব‍্যক্তিত্ব জিন্নাহ চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়।ছড়াটে-র কর্ণধার শাম্ স চৌধুরী রুশো-র পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অতপরঃ উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন যথাক্রমে লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, ছড়াকার সজল আশফাক, ছড়াকার মানিক রহমান ও ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার।

সম্মাননা প্রাপ্ত প্রত‍্যেকে এমন মহতী উদ‍্যোগের জন‍্য ছড়াটে-কে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ছড়াটের বহুমুখী গঠনমূলক কাজের প্রশংসা করেন। বইমেলার মতো বিশাল আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে ছড়াটে-র অন্তর্ভুক্তিকে বড় অর্জন বলে উল্লেখ করেন। বইমেলা উপলক্ষে ছড়াটে-র বিশেষ আয়োজন মনকাড়া দেয়ালিকারও ভূয়সী প্রশংসা করেন। সম্মাননা অনুষ্ঠানে ছড়াকার মৃদুল আহমদের চমৎকার সঙ্গীত পরিবেশনা বাড়তি মনোরঞ্জন দিয়েছিলো।