NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

অ্যাডিলেড চিড়িয়াখানায় পান্ডা সংরক্ষণ ও গবেষণা কাজ পরিদর্শনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং


তুহিনা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:২২ পিএম

অ্যাডিলেড চিড়িয়াখানায় পান্ডা সংরক্ষণ ও গবেষণা কাজ পরিদর্শনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

 


চীন-অস্ট্রেলিয়া পান্ডা সংরক্ষণ ও গবেষণা কাজ পরিদর্শন করেছেন চীনা প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ায় সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ১৬ জুন সকালে অ্যাডিলেড চিড়িয়াখানায় চীন-অস্ট্রেলিয়া পান্ডা সংরক্ষণ ও গবেষণা কাজ পরিদর্শন করেন। 

দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের গভর্নর ফ্রান্সিস অ্যাডামসন ও প্রিমিয়ার পিটার মালিনাউসকাস, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, বাণিজ্যমন্ত্রী ডন ফারেল তাঁর সঙ্গে ছিলেন।
চিড়িয়াখানার পান্ডা হাউসে লি ছিয়াং পান্ডা সংরক্ষণ ও গবেষণা সম্পর্কে বিশেষজ্ঞদের কথা শুনে বলেন, অ্যাডিলেড চিড়িয়াখানায় রয়েছে দক্ষিণ গোলার্ধে একমাত্র জোড়া পান্ডা-ওয়াং ওয়াং ও ফু নি। তারা জন্মস্থান থেকে দূরে থাকলেও ভালো যত্ন ও সুখে রয়েছে। 

তারা চীন ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের দূত এবং দু’দেশের জনগণের গভীর বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে। এ থেকে দেখা যায় যে, যতক্ষণ উভয় পক্ষ মনোযোগ দিয়ে কাজ করবে, ততক্ষণ চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা বিভিন্ন পার্থক্য অতিক্রম করতে পারে এবং জয়-জয় ফলাফল অর্জন করতে পারে।

তিনি আরো বলেন, দীর্ঘসময় ধরে চীন পান্ডা সংরক্ষণের ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে এবং উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। এর মাধ্যমে চীন বিশ্বের জীববৈচিত্র্য ও বিপন্ন প্রাণী রক্ষায় অনেক অবদান রেখেছে। চুক্তি অনুসারে ওয়াং ওয়াং ও ফু নি চলতি বছর চীনে ফিরবে। তবে, চীন অস্ট্রেলিয়ার সঙ্গে পান্ডা সংরক্ষণ ও গবেষণায় সহযোগিতা চালাতে ইচ্ছুক। 
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।