NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৪:২৮ এএম

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়া জেলার, আদমদীঘি উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এবং মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ পরবর্তী প্রথম সাধারণ সভা (২৪ জুন সোমবার ) সকাল ১১ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কে আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।এছাড়া বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, জেলা পরিষদের সদস্য মঞ্জুয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি ) রাজেশ কুমার চক্রবর্তী, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার সুজয় কুমার পাল, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আমিরুল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু), ইউপি চেয়ারম্যান  জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান  আব্দুস সালাম মাস্টার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।