NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন শাকিব খান ও তমা মির্জা

জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ২২তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫০ পিএম

জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ২২তম ঢালিউড ফিল্ম এন্ড  মিউজিক অ্যাওয়ার্ড

নিউইয়র্ক (ইউএনএ): বিগত বছরগুলোর মতো এবারো অনুষ্ঠিত হলো
‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ২২তম আসর।
নিউইয়র্ক সিটির জ্যামাইকার আমাজুরা মিলনায়তনে রোববার (৩০
জুন) রাতে বসে এই আসর। এতে দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পীর মাঝে
অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী
বাংলাদেশীর উপস্থিতে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের
মধ্যদিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী
বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা আহমেদ শরীফ-কে আজীবন সম্মাননা
জানানো হয়। এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীর অ্যাওয়ার্ড
পান শাকিব খান ও তমা মির্জা।
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ও প্রবাসের
জনপ্রিয় উপস্থাপক কামরুজ্জামান বাবুর যৌথ সঞ্চালনায় জমজমাট এই
অনুষ্ঠানে বাংলাদেশের চিত্র নায়ক জায়েদ খান, জনপ্রিয় অভিনেতা-
অভিনেত্রীদের মধ্যে চঞ্চল চৌধুরী, মেহজাবিন চৌধুরী, নিরব, তানজিন
তিশা সহ অনেকেই অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এবারের ‘ঢালিউড ফিল্ম এন্ড
মিউজিক অ্যাওয়ার্ড’ যাদের হাতে উঠেছে তাদের মধ্যে রয়েছেন-
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (প্রিয়তমা), শ্রেষ্ঠ চলচ্চিত্র
অভিনেত্রী তমা মির্জা (সুরঙ্গ), সেরা গায়ক (পুরুষ) তাহসান, সেরা
গায়িকা (মহিলা) আতিয়া আনিশা, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা নজরুল
ইসলাম, সেরা টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, ওটিটি ওয়েব

সিরিজ-দ্য সাইলেন্সের তাসনিয়া ফারিন, ওটিটি ওয়েব ফিল্ম নিকোশের
তানজিন তিশা, বিশেষ পুরস্কার দর্শনা বণিক, সেরা চলচ্চিত্র অভিনেত্রী
(জনপ্রিয়) মন্দিরা চক্রবর্তী, সেরা টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী,
বিশেষ পুরস্কার চিত্র নায়ক জায়েদ খান, লোকসঙ্গীত গায়িকা বিন্দু
কণা, সুলতানা ইয়াসমিন লায়লা, সেরা পরিচালক রায়হান রাফি (সুরঙ্গ),
সেরা পরিচালক হিমেল আশরাফ (প্রিয়তমা), সেরা সঙ্গীত পরিচালক ও
গীতিকার কবির বকুল, প্রবাসের উদীয়মান কণ্ঠশিল্পী নিপা জামান,
রানো নওয়াজ ও অনিক রাজ, ইয়ং স্টার ইউটিউবার ফাতেমা নাজনীন
প্রিসিলা, সেরা নারী উদ্যোক্তা অনুভা শাহীন হোসেন, সেরা উদ্যোক্তা
শাহ নেওয়াজ (সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার), উদ্যোক্তা রুহিন
হোসেন (সিইও, রিভারটেল), উদ্যোক্তা নাসির সবুজ (সিইও, এসএনএস
হোম লোন), তরিকুল ইসলাম মিতু (যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা) এবং
আহমেদ শরীফ (আজীবন সম্মাননা)। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ
তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অ্যাওয়ার্ড গ্রহণের পর সংশ্লিস্টরা
সংক্ষেপে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শো টাইম মিউজিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা
আলমগীর খান আলম ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে লায়ন শাহ
নেওয়াজ, আবু যুবায়ের দ্বারা, মেহফুজ রহমান, রায়হান জামান,
এডভোকেট এন মজুমদার, ফাহাদ সোলায়মান, ইশতিয়াক রুমি,
হাসান জিলানী সহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের
ফাঁকে ফাঁকে চলে নাচ, গান ও কৌতুক। এতে দেশ ও প্রবাসের শিল্পীরা
অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাাপ্ত শিল্পী এবং প্রবাসের
নৃত্যাঞ্জলির শিল্পীরা সঙ্গী ও নৃত্য পরিবেশন করেন।