NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আমি কিন্তু কিছু ভুলবো না, এই যে সবাই বলে না, বাঙালী কিছু মনে রাখে না--- এশা ইউসুফ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

আমি কিন্তু কিছু ভুলবো না, এই যে সবাই বলে না, বাঙালী কিছু মনে রাখে না--- এশা ইউসুফ

আমি কিন্তু কিছু ভুলবো না, এই যে সবাই বলে না, বাঙালী কিছু মনে রাখে না... এটা সত্যি না... আমি কিছু ভুলবো না, এক একটা চিৎকার, এক একটা ভুল সিদ্ধান্ত, এক একটা মৃত্যু, এক একটা গুলি,এক একটা লাঠির আঘাত, প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা চুরি, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা দুঃস্বপ্নের কারণ হওয়ার জন্য, আমি এই মরণ কামড় মনে রাখবো... যে রক্ত গতকাল বাংলার মাটিতে পড়েছে, সেই রক্ত দিয়ে প্রত্যেকটা দাবি আকাশে লিখে দেবো... আমি সব কিছু মনে রাখবো... পুরো দেশের এই বিভাজন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে আজকের প্রজন্মের কাছে হাসির পাত্র বানানো,আমি খুব ভালো ভাবে মনে রাখবো... আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান, আমার অহংকারের ওপর এই আঘাতকে আমি মনে রাখবো... এই যে political gain এর জন্য প্রত্যেকটা movement অন্য দিকে নিয়ে যাওয়া এবং সব কিছুর শেষে মুক্তিযুদ্ধকে commodity করে ব্যবহার করা,এটাও সারা জীবন মনে রাখবো... আমার যখন সন্তান হবে, সে জন্মের আগে থেকেই এই প্রজন্মের বিরোধী হয়ে জন্মাবে,কারণ ও একজন মুক্তিযোদ্ধার নাতি... আমার ভিতর থেকে যখন ওই বাচ্চাটা বের হবে, আমি তখন ঠিক এই কথাটাই মনে রাখবো... আমি সব কিছু মনে রাখবো... এই যে "safety net" এর একটা illusion, সব ঠিক আছে, সব ভালো আছে, আমরা ভালো আছি,এই illusion টা ভেঙ্গে গেছে আরও অনেক আগেই, এই দেখেও না দেখার ভান,আমি ভুলতে চাইলেও, ভুলতে পারবো না, তাই আমি সব কিছু মনে রাখবো।