NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন- কম্বোডিয়া যৌথভাবে উচ্চ মানের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠ নিয়ে মত বিনিময়


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:২৭ পিএম

চীন- কম্বোডিয়া যৌথভাবে উচ্চ মানের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠ নিয়ে মত বিনিময়

 


চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), কম্বোডিয়ায় চীনা দূতাবাস, ও কম্বোডিয়ার রাজকীয় একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত, ‘নতুন যুগে চীনে সংস্কার গভীর করা বিশ্বের জন্য সুযোগ’ শীর্ষক সম্মেলন ৮ আগস্ট নমপেনে আয়োজিত হয়। 

কম্বোডিয়ার রাজকীয় একাডেমির প্রধান সোক টাচ ও কম্বোডিয়ায় চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েন পিন সম্মেলনে ভাষণ দেন। এ ছাড়া, কম্বোডিয়ার বিভিন্ন মহলের বিশ্লেষক ও পন্ডিতসহ তিন শতাধিক অতিথি এতে অংশগ্রহণ করেন। 

সম্মেলনে অতিথিরা চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূণাঙ্গ অধিবেশনের তাৎপর্য, চীনা শৈলীর আধুনিকায়নের অভিজ্ঞতা এবং নতুন যুগে দু’দেশের যৌথভাবে উচ্চ মানের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার মতো বিষয় নিয়ে মত বিনিময় করেন।

কম্বোডিয়ার রাজকীয় একাডেমীর প্রধান সোক টাচ। কম্বোডিয়ার রাজকীয় একাডেমীর প্রধান সোক টাচ তাঁর ভাষণে বলেন, চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার পর, গভীর পরিবর্তন এসেছে ও মহা সাফল্য অর্জিত হয়েছে। কম্বোডিয়া ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে চীনা অভিজ্ঞতা থেকে শিখছে। এ উদ্যোগের সাফল্য কম্বোডিয়াকে আরও বেশি উন্নয়নের সুযোগ দিয়েছে। 

কম্বোডিয়ায় চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েন পিন
কম্বোডিয়ায় চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েন পিন বলেন, চীনের উচ্চমানের উন্নয়ন ও উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের জন্য সুযোগ সৃষ্টি করেছে। চীন কম্বোডিয়ার সাথে দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, সংস্কারের মুনাফা শেয়ার করতে, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে চায়। 
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।