NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ধানমন্ডি ৩২-এ কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৩:৩২ এএম

ধানমন্ডি ৩২-এ কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন

 ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়।   বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকী শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে।  এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকী বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।   এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।  তিনি আরো বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে, তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জান-মাল, নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের।