NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

পরানে আগ্রাবাদ ইউএসএ -এর মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

পরানে আগ্রাবাদ ইউএসএ -এর মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর

 

 

 

পরানে আগ্রাবাদ ইউএসএ-এর সপ্তম পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ই সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৭টায়। নিউ ইর্য়কের কুইন্সের আল আকসা পার্টি হলের এই মিলনমেলায় মিলিত হবে সেই চেনা মুখগুলো, রোমন্থন করা হবে আগ্রাবাদের সেই সোনালী স্মৃতিগুলো।

 

এই মিলনমেলায় সবাই একে অপরের সাথে গল্প করে, স্মৃতির পাতায় থাকা সেই দিনগুলোকে স্মৃতিচারণ করে সুন্দর একটি মনোরম সন্ধ্যার স্বাদ নেওয়ার জন্য একত্রিত হবে। পরানে আগ্রাবাদ পুনর্মিলনী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি শেকড়ের সাথে নিজেদের বন্ধনকে আবারও জোরদার করার এক অনন্য সুযোগ।

 

আপনার উপস্থিতি এই পুনর্মিলনীকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তুলবে। অপেক্ষায় আছি সেই মুহূর্তের, যখন একসাথে পুরনো দিনের স্মৃতিতে ডুব দেবো এবং নতুন স্মৃতি তৈরি করবো। আপনার সান্নিধ্যে আগ্রাবাদিয়ান পরিবার আরও সমৃদ্ধ হবে এবং এই পুনর্মিলনী হয়ে উঠবে এক অনন্য মিলনমেলা, যেখানে সবার হৃদয়ে আগ্রাবাদের সেই চিরন্তন বন্ধন আবারও জাগ্রত হবে।
 

এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি দিয়ে এই সন্ধ্যাকে আরও স্মরণীয় করে তুলুন। পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে আগ্রহীদের (বাবু: 917 731 3975, জুয়েল: 347 335 2187, বকুল: 347 852 6332, রুশো: 917 600 0185, আতিক: 646 240 6062) উল্লেখিত নাম্বারে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে দ্রুততার সাথে নাম নিবন্ধন করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো হলো।