NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
নিউইয়র্ক থেকে প্রকাশিত নতুন পত্রিকা

‘বাংলা পোস্ট’র উদ্বোধন করলেন মেয়র এরিক অ্যাডামস


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

‘বাংলা পোস্ট’র উদ্বোধন করলেন মেয়র এরিক অ্যাডামস

 



নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো
একটি নতুন সাপ্তাহিক পত্রিকা ‘বাংলা পোস্ট’। সপ্তাহের প্রতি
মঙ্গলবার পত্রিকাটি প্রকাশিত হবে। গত ১৯ আগস্ট সোমবার এক
বর্ণাঢ্য অনুষ্ঠানে পত্রিকাটি উদ্বোধন করেন সিটি মেয়র এরিক
অ্যাডামস। এ উপলক্ষ্যে ঐদিন সন্ধ্যায় লাগোর্ডিয়া এয়ারপোর্ট
ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের
বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তির্গের উপ¯ি’তিতে
ভিন্ন আমেজের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া
মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও
খতিব মির্জা আবু জাফর বেগ। পরবর্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিলো ফুলেল শুভে”ছা বিনিময়, শুভে”ছা বক্তব্য,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান,
সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বারী গ্রæপের কর্ণধার ও প্রকাশক আসিফ
বারী টুটুল ও সম্পাদক মুনমুন হাছিনা বারী-কে ফুলেল শুভে”ছা জানান।


অনুষ্ঠানে উপ¯ি’ত অতিথিকে স্বাগত জানান বাংলা পোস্ট-এর প্রকাশক
আসিফ বারী টুটুল। এরপর কমিউনিটির বিশিষ্ট বক্তিবর্গ একে একে
মঞ্চে উঠে বারী মিডিয়া ও বাংলা পোস্ট পত্রিকাকে শুভে”ছা জানান।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবদিকদের
মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম
শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক
বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক
আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক নিউইয়র্ক সময় সম্পাদক
জাকারিয়া মাসুদ জিকু, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ
সাঈদ, খবর সম্পাদক ফরিদ আলম, ইউএসএনিউজ২৪.কম সম্পাদক

সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক শাশীম আর মামুন, ফটো
সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার উপ¯ি’ত ছিলেন।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক
মোর্শেদ আলম, জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ,
জবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, এটর্নী মঈন
চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, প্রবীণ প্রবাসী
নাসির আলী খান পল, খলিল গ্রæপের কর্ণধার শেফ খলিলুর রহমান,
এডভোকেট এম মজুমদার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির
প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল আলম দেলোয়ার, সাধারণ স্পাদক জে মোল্লা
সানী, শাহ গ্রæপের কর্ণধার শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী
বেলাল আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট প্রিন্স রায়হান, মশিউর রহমান,
নূর ইসলাম বর্ষণ, মিনহাজ আহমেদ সাম্মু এবিএম মিজানুল হাসান,
আতোয়ারুল আলম, রুহুল আমিন সরকার, রকি এলিয়েন, আজিজুল হক,
আলমগীর খান আলম, আহসান হাবীব, সঙ্গীত শিল্পী ও আজকাল-এর
ব্যব¯’াপনা সম্পাদক রানু নেওয়াজ, আশরাফ তালুকদার, শাহাদৎ হোসেন
চৌধুরী প্রমুখ।
পরবর্তীতে সিটি মেয়র এরিক অ্যাডামসের উপ¯ি’তিতে বারী পরিবার,
বারী গ্রপ ও বারী মিডিয়ার পরিচিতি ও বৃত্তান্ত তুলে ধরা হয়। সেই
সাথে ‘বাংলা পোস্ট’ পত্রিকা’র লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র সংক্ষেপে তুলে
ধরা হয়। কমিউনিটির সেবাই হবে বাংলা পোস্ট-এ প্রধান লক্ষ্য বলে
অনুষ্ঠানে জানানো হয়। বলা হয়, বাংলা পোস্ট’ পত্রিকা কমিউনিটি
সেবার পাশাপাশি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মনের ভাব প্রকাশে
বদ্ধপরিকর থাকবে। প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও পত্রিকাটি
পাঠ করা যাবে এবং পত্রিকাটি পাঠকের জন্য ফ্রি থাকবে। পত্রিকাটির
সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশী-আমেরিকান নারী
মুনমুন হাছিনা বারী এবং উপদেষ্টা সম্পাদক হিসেবে প্রবাসসের
প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক-কে মনোনীত করা হয়েছে।
এছাড়াও পত্রিকাটির ‘ডিজিটাল সম্পাদক’ হিসেবে দায়িত্বে
থাকবেন সায়েম শুভ, সাহিত্য সম্পাদক সাকিল সৈকত, বার্তা সম্পাদক
আহমেদ জাবের চৌধুরী এবং ঢাকা ব্যুরো প্রধান হিসেবে থাকছেন
কাজী রাহাত শামস।
নিউইয়র্কে বারী গ্রæপ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বারী
মিডিয়ার উদ্যোগে কমিউনিউটি সেবার লক্ষ্যে ‘বাংলা পোস্ট’ পত্রিকা
প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগটি কমিউনিটির সকলে আনন্দের
সাথে গ্রহণ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিটি মেয়র এরিক অ্যাডামস ‘বাংলা পোস্ট’
পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় মেয়র তার বক্তব্যে নিউইয়র্ক
সিটির বিভিন্ন কর্মকান্ডে বাংলাদেশী কমিউনিটির অংশগ্রহন ও
ভূমিকার কথা তুলে ধরেন এবং বাংলা পোস্ট-এর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান উপ¯’পনায় ছিলেন ফাতেমা শাহাব রুমা।
উল্লেখ্য, বাংলা পোষ্ট নিয়ে মেয়র এরিক অ্যাডামস চরতি বছর
নিউইয়র্কের তিনটি বাংলা সাপ্তাহিক উদ্বোধন করেন।

ছবি: নিহার সিদ্দিকী