NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ফেসবুকে পরিচয়, ভালোবাসার টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ার তরুণী।


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৮ পিএম

ফেসবুকে পরিচয়, ভালোবাসার টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ার তরুণী।

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


এবারে ভালোবাসার টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ছুটে এসেছেন ইন্দোনেশিয়ার এক তরুণী সিতি নুরানি। ভালোবেসে বাংলাদেশি তরুণকে বিয়ে করে ঘর বেঁধেছেন ওই তরুণী।

সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়ার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত আছেন তিনি।
জানা যায়, তিন বছর পূর্বে সিতি নুরানির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের। এরপর তারা সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। সম্প্রতি দেশে এসে আবার দেশীয় নিয়ম-নীতি মেনে বিয়ে সম্পন্ন হয়।
ফেসবুকের বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মাওলানার মাধ্যমে বাংলাদেশের রীতি ও মুসলিম শরিয়া মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ভিনদেশী পুত্রবধূ পেয়ে আনোয়ারের মা বলেন, আমার পুত্রবধূ খুবই ভালো, সে আমাকে মা বলে ডাকে। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানীর সঙ্গে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জেনেছে। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বাংলাদেশে আসে নুরানি। এরপর মঙ্গলবার শাহজাদপুরে বাংলাদেশের রীতি অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করেছি।
সিতি নুরানি বলেন, বাবা-মায়ের অনুমতি নিয়েই বিয়ে করি। স্বামীর সঙ্গে সুখে-শান্তিতে ঘর-সংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে।
এদিকে, আনোয়ারের ভিনদেশি বধূকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছেন।

এ ব্যাপারে কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন বলেন, সম্প্রতি তারা বাড়িতে এসেছে এবং গতকাল দেশীয় নিয়ম-নীতি মেনে বিয়ে সম্পন্ন করেছেন। বিষয়টি এলাকার লোক পজিটিভলি নিয়েছেন এবং প্রতিদিনই অসংখ্য লোক তাদের দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন।