NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সাংবাদিকদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময়


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

সাংবাদিকদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব নুরে আলম মিনা, বিপিএম বার, পিপিএম।

বৃহস্পতিবার (০১/০৯/২০২২ খ্রি. ) সকাল ১১:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরে আলম মিনা, বিপিএম বার, পিপিএম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম, সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ রংপুর মহানগরীর সকল সংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল সদস্য এবং জাতীয় চার নেতা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের আত্মত্যাগকে গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে শহীদ বীর পুলিশ সদস্য যারা স্বাধীনতার প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাঁদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অতঃপর কমিশনার মহোদয় উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচয় বিনিময় পূর্বক রংপুর মহানগরীর বিদ্যমান সমস্যা ও এ ব্যাপারে করণীয় সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করার আহবান জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ কমিশনার মহোদয় এর উদ্দেশ্যে নগরীর বিদ্যমান বিভিন্ন অপরাধসমূহ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থায় বিদ্যমান সমস্যা সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন এবং এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। একই সাথে পেশাদারিত্ব বজায় রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল প্রচেষ্টার সাথে থাকবেন মর্মে সাংবাদিকগণ তাদের অভিমত ব্যক্ত করেন।

এরপর কমিশনার মহোদয় সাংবাদিকবৃন্দের প্রদত্ত অভিমতের প্রেক্ষিতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের পর থেকে গত চার বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অদম্য অগ্রযাত্রায় সাংবাদিকসহ সকল স্তরের মানুষের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশকে একটি সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আরপিএমপি’র প্রথম পুলিশ কমিশনার, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চলমান কার্যক্রম জোরদারকরণ এবং যুগোপযোগী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্তে মহানগরীর সকল স্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি জঙ্গি, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ড এবং মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আহবান জানান। একই সাথে সকল সংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনা ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানান।
 
পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ বিনির্মান ও স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।