NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

প্রফেসর ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর : ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:১৫ পিএম

প্রফেসর ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর : ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্ক এসে পৌছার পর ২৫ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সম্মানে আয়োজিত গণ সংম্বর্ধনা সভায় যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং জাতিসংঘের অধিবেশে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার। মাঝে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজ সভায় যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান  প্রফেসর ইউনূস। ঢাকা থেকে প্রাপ্ত ক‚টনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ইউনূসের জাতিসংঘে এটি হবে তার প্রথম যোগদান। এজন্য প্রফেসর ইউনূসের নিউইয়র্ক সফর বেশ গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘে তার ভাষণের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আগ্রহ থাকবে বলে বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। সূত্র মতে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের সময় প্রফেসর ইউনূসের সাথে ছোট পরিসরের সফর সঙ্গী থাকবে। নিতান্তই যে সকল সরকারী কর্মকর্তার কাজ রয়েছে শুধু তারাই তার এবারের সফর সঙ্গী হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হ”েছ এবারের ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশন  চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।