NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ট্রাম্প-সমর্থক ফক্স নিউজ বলছে, বিতর্কে কমলা জিতেছেন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:২৩ পিএম

ট্রাম্প-সমর্থক ফক্স নিউজ বলছে, বিতর্কে কমলা জিতেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাসের কম সময় বাকি। এর মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেড় ঘণ্টার এ বিতর্কে দুজনই কথার লড়াইয়ে মেতে ওঠেন। যুক্তি উপস্থাপন, পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো—জিতলেন কে?  বিতর্ক শুনে মনে হয়েছে, কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কী বলছেন, তা নিয়ে সচেতন ছিলেন। ব্রিট হিউম, ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল সাতটায়) সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস।    কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ১০ ঘণ্টা আগে কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প কমলা ও ট্রাম্পের এটাই প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক। বিতর্ক মঞ্চে উঠেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। এ সময় দুজন হাত মেলান। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক।  কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, ‘আজ রাতে, কমলা জিতেছেন।’  ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, ‘বিতর্ক শুনে মনে হয়েছে, কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। সেভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কী বলছেন, তা নিয়ে সচেতন ছিলেন।’  বেকারত্বের জন্য ট্রাম্পকে দুষলেন কমলা ১১ ঘণ্টা আগে বেকারত্বের জন্য ট্রাম্পকে দুষলেন কমলা গত মাসে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে একটি সাক্ষাৎকার দেন কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট টিম ওয়ালজ। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে ব্রিট হিউম বলেন, ‘আজকের বিতর্কে কমলা একেবারে ভিন্ন ব্যক্তি ছিলেন।’  বিতর্ক শেষ হওয়ার পরপর কমলার নির্বাচনী প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন বলেন, আজকের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন। তিনি ছিলেন রাগান্বিত ও বিশৃঙ্খল। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয়, তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিতর্কজুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন কমলা। ব্রিট হিউম আরও বলেন, ‘আজ ট্রাম্পের জন্য খারাপ একটি রাত।’  আরও পড়ুন গর্ভপাতের অধিকার নিয়ে কমলা-ট্রাম্পের কথার লড়াই ১০ ঘণ্টা আগে গর্ভপাতের অধিকার নিয়ে কমলা-ট্রাম্পের কথার লড়াই আরেকজন রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, ‘আজ রাতে, কমলা জিতেছেন।’ বিতর্কে কে ভালো করেছে—ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে কয়েকজন ভোটারের কাছে এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। তাঁরা সবাই সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটার। কোনো নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জরিপে যদি দেখা যায়, কোনো অঙ্গরাজ্যে দুই দলের কেউই সুস্পষ্টভাবে এগিয়ে নেই, তখন সেই অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে চিহ্নিত করা হয়।  আরও পড়ুন গাজা যুদ্ধের অবসানের পাশাপাশি ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকারের পক্ষে কথা বললেন কমলা ৮ ঘণ্টা আগে গাজা যুদ্ধের অবসানের পাশাপাশি ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকারের পক্ষে কথা বললেন কমলা ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা।  আমার মনে হয় না কমলা কোনো প্রশ্নের প্রকৃত উত্তর দিতে পেরেছেন। কোনি, ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ভোটার মার্কিন ভোটার শ্যারির বয়স চল্লিশের কোঠায়। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ট্রাম্পের বিপরীতে বিতর্কের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন কমলা। তিনি ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি যে একজন যোগ্য প্রার্থী, সেটা প্রমাণের সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন।  আরও পড়ুন ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেননি বলে বিতর্কে দাবি ট্রাম্পের ৮ ঘণ্টা আগে ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেননি বলে বিতর্কে দাবি ট্রাম্পের তবে ট্রাম্পের পক্ষ নিয়ে কোনি নামের আরেকজন ভোটার বলেন, ‘আমার মনে হয় না কমলা কোনো প্রশ্নের প্রকৃত উত্তর দিতে পেরেছেন।’  এদিকে বিতর্ক শেষ হওয়ার পরপর কমলার নির্বাচনী প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন বলেন, ‘আজকের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অসংলগ্ন ছিলেন। তিনি ছিলেন রাগান্বিত ও বিশৃঙ্খল।’  অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয়, তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন।