NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন ইউএই’র সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক:প্রধানমন্ত্রী লি


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:২৩ পিএম

চীন ইউএই’র সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক:প্রধানমন্ত্রী লি

১৩ ই সেপ্টেম্বর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং,  দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চলতি বছর চীন ও ইউএই’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। বিগত ৪০ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা সামনে এগিয়েছে এবং ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। চীন ইউএই’র সাথে হাতে হাত রেখে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ঘনিষ্ঠতর করতে চায়। আর এর উদ্দেশ্য, দু’দেশের সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানো এবং দু’দেশের জনগণের জন্য নতুন কল্যাণ সৃষ্টি করা। 
লি আরও বলেন, চীন ও ইউএই অভিন্ন উন্নয়নের পথে একে অপরের ভালো অংশীদার। সহযোগিতা জোরদার করা দু’পক্ষের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ। চীন ইউএই’র সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক। 


তিনি আশা করেন, দু’পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা কাজে লাগাবে; একে অপরের প্রাধান্যের সদ্ব্যবহার করবে; আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মাত্রা সম্প্রসারণ করবে; এবং অবকাঠামো, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করবে। 

এ সময় আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, ইউএই সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং সবসময় ‘এক-চীননীতি’ মেনে চলে। ইউএই চীনের সাথে যোগাযোগ জোরদার করতে; বাণিজ্য সম্প্রসারণ করতে; বিনিয়োগ, জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে; সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর করতে; এবং ইউএই-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে ইচ্ছুক। 

সূত্র:প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।