NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:২৩ পিএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ

 


১২ই সেপ্টেম্বর ব্রিকস ও ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের সংলাপ গত (বুধবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংলাপে অংশ নিয়েছেন।

সংলাপে ওয়াং ই বলেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হচ্ছে, ভৌগলিক প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, স্নায়ুযুদ্ধের মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠছে, অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে। শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বের জনগণের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। নতুন শতাব্দী শুরুর পর ‘গ্লোবাল সাউথ’ আরও শক্তিশালী হয়েছে, যা ইতিহাসের প্রবণতা। পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে চীন আহ্বান জানায় ব্রিকস দেশগুলো সহযোগিতা ও সংলাপ জোরদার করবে, উন্নয়নের ভিত্তি সুসংহত করবে, পারস্পরিক সাহায্য ও সহযোগিতা প্রচার করবে এবং উন্মুক্ত ও সহনশীল মনোভাব প্রদর্শন করবে। 


ওয়াং ই বলেন, চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ সদস্য। গত সপ্তাহে সফলভাবে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন চীন-আফ্রিকা সহযোগিতার নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়, ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নের শক্তিশালী বার্তা প্রেরণ করা হয়েছে। চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ পাশে দাঁড়াবে, একসঙ্গে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করে বিশ্বের শান্তি ও উন্নয়ন প্রচার করবে।


তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস ও ‘গ্লোবাল সাউথে’র ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীন আরও বেশি  ‘গ্লোবাল সাউথ’ দেশের ব্রিকসে যোগদানকে স্বাগত জানায়, এবং আশা করে সব দেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা, উন্মুক্ত উন্নয়ন, বিশ্ব পরিচালনা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।