NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়ায় যোগদান করেই জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে ডিসি


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০২:৩৪ এএম

বগুড়ায় যোগদান করেই জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে ডিসি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার গাবতলীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে গেলে জেলা প্রশাসক হোসনা আফরোজাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা।বগুড়ায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন হোসনা আফরোজা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ার ইতিহাসে তিনিই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। যোগদানের পরদিন শুক্রবার তিনি গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি ও তার বাড়ি পরিদর্শন করেন।এরপর নবাগত জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মণ্ডল পণ্ডিতের বাড়িও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. শুকুর, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, উপজেলা সমবায় ও ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ প্রমুখ।এর আগে জেলা প্রশাসক হোসনা আফরোজা বাগবাড়িতে শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন।

অন্যদিকে, মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মণ্ডল পণ্ডিতের কবর জিয়ারত উপলক্ষে দোয়া-মোনাজাত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।