NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

টোকিওর একটি চিড়িয়াখানায় বিপণ্ণ প্রজাতির গণ্ডারের জন্ম


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

টোকিওর একটি চিড়িয়াখানায় বিপণ্ণ প্রজাতির গণ্ডারের জন্ম

টোকিওর একটি চিড়িয়াখানা জানিয়েছে যে তারা বিপণ্ণ প্রাণী হিসেবে বিবেচিত একটি গণ্ডারের বংশবৃদ্ধি করতে সক্ষম হয়েছে, যা ৫০ বছরের মধ্যে এই স্থাপনার প্রথম সাফল্য। ভারতীয় গণ্ডার নামে ব্যাপকভাবে পরিচিত একটি বৃহত্তর এক-শিংওয়ালা গণ্ডার এই মাসের শুরুর দিকে পশ্চিম টোকিওর হিনো শহরের তামা জুওলোজিক্যাল পার্কে একটি শাবকের জন্ম দিয়েছে। চিড়িয়াখানা জানাচ্ছে যে এটি দেশে এই প্রজাতির অষ্টম সফল জন্মগ্রহণ, যার মধ্যে একই মা গণ্ডারের মাধ্যমে একটি শাবকের জন্মও অন্তর্ভুক্ত রয়েছে এবং টোকিওর চিড়িয়াখানায় এটি ৫০ বছরের মধ্যে এরকম প্রথম জন্মগ্রহণের ঘটনা।

ভিডিও ক্লিপগুলোতে প্রসবের মুহূর্তের পাশাপাশি জন্মের প্রায় ২০ মিনিট পরে শাবকটির নিজে থেকে উঠে দাঁড়ানো এবং মা গণ্ডারের বাচ্চাকে দুধ খাওয়ানোর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক ইউনিয়ন বা আইইউসিএন-এর বিপণ্ণ প্রজাতির প্রাণীর লাল তালিকায় এই গণ্ডারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। টোকিওর এই চিড়িয়াখানা এই প্রজাতির বংশবৃদ্ধির চেষ্টা করে আসছে। মা এবং শাবক গণ্ডার উভয়কেই তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপাতত বাইরে প্রদর্শন করা হবে না। চিড়িয়াখানার কর্মকর্তারা এই জুটিকে কখন প্রদর্শন করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পর, একটি ঘোষণার মাধ্যমে তা সবাইকে জানিয়ে দেবেন।

এনএইচকে বাংলা