NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৩ পিএম

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়। আপনার বিচার করা হবে।   মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।   আওয়ামী লীগের শাসন আমল ও বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝছি না, এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে। কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি। কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে।

 তিনি বলেন, আমার সৌভাগ্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি জেলে গিয়েছিলাম ২০০৮ সালে। তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা জেল থেকে বের হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি নির্বাচনে গেলেন। তিনি বললেন, নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে। আমি নির্বাচনে না গেলে তোমাদের জেল থেকে বের করতে পারতাম না।   বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। দেশনেত্রী বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না।  মির্জা আব্বাস আরও বলেন, আর আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আবার বলছেন চট করে চলে আসবেন। আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষায় আছে। আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এ দেশের জনগণ আপনার বিচার করবে।  সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমন্বয় করছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। আর সঞ্চালনায় ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।