NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

ডিজিটাল-বাণিজ্যে বিশ্বের শীর্ষ তিন দেশের একটি চীন


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৬:৪৮ পিএম

ডিজিটাল-বাণিজ্যে বিশ্বের শীর্ষ তিন দেশের একটি চীন

 


সেপ্টেম্বর ২৬: ডিজিটাল-বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পরেই আছে চীনের স্থান। আর ব্রাজিল, ভারত ও মেক্সিকোর ডিজিটাল-বাণিজ্য তুলনামূলকভাবে দ্রুত বাড়ছে।  

বৃহস্পতিবারে ডিজিটাল বাণিজ্য কমিটির সাংগঠনিক কমিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) আয়োজক কমিটির যৌথভাবে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত রিপোর্টের নাম: ‘বৈশ্বিক টিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন, ২০২৪’। 


প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের পরিমাণ ৬.০২ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৭.১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এ ক্ষেত্রে গড় বার্ষিক প্রবৃদ্ধি ৮.৮ শতাংশ। 
প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের দুটি মূল চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্ষুদ্র  ও  মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে চিহ্নিত করা হয়। প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, নিয়ম নির্ধারণ, এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন মাত্রা থেকে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের ভবিষ্যতের উন্নয়ন-প্রবণতাও বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে। 

‘বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন’ এ বছরই প্রথম প্রকাশিত হলো। এখন থেকে প্রতিবছর বৈশ্বিক ডিজিটাল- বাণিজ্য মেলা চলাকালীন এ ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানা গেছে। 

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।