NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের ‌


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৩ পিএম

রাষ্ট্রপতির অপসারণ দাবি ছাত্র আন্দোলনের দুই শীর্ষ সমন্বয়কের ‌

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ঘিরে। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান। এর আগে, একইদিন দুপুরে ছাত্র আন্দোলনের আরেক শীর্ষ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস।   তিনি পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে ((রাষ্ট্রপতি সাহাবুদ্দিন) অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’    এর আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’      গত ৫ আগস্ট ছাত্র ও জনতার প্রবল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং রাতারাতি আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও পুরোনো সরকারের অবশিষ্টাংশ হিসেবে কাজ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, এমন অভিযোগ তুলেছেন ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে, রাষ্ট্রপতির অপসারণ ছাড়া দেশে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়।  সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর এই দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের তরুণদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।  এদিকে, রাষ্ট্রপতির দপ্তর থেকে এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।