NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’ এর উদ্বোধন


মশিউর আনন্দ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’ এর উদ্বোধন

দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠাটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’; অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকূল’; হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।

ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী; অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম ’ভরতনাট্যম; অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক; রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি  প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম; কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা ’সৃজনশীল;আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী; মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল; মেহেরাজ হক তুষার ‘মা সমসাময়িক’; মোহনা মিম‘তিল্লানা’ ভরতনাট্যম; মৌসুমী রানী বর্মণ‘ চন্ডি বন্দনা’ গৌড়ীয়; হেনা হোসেন ‘আমি বনফুল গো’সৃজনশীল; অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক; মো.সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।