NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
ব্র্যাকের গবেষণা

বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩২ পিএম

বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন

বিদেশ-ফেরত বেশিরভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন। বিশেষ করে যারা ব্যর্থ হয়ে বা অনেকদিন পর দেশে ফেরেন তাদের এই যন্ত্রণা বেশি হয়ে থাকে। ‘অভিবাসী ও বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক সংকট’ নিয়ে করা ব্র্যাকের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ বুধবার (৯ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।  গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা বিদেশফেরতদের সঙ্গে কথা বলে দেখেছি একাকীত্ব, শারীরিক ও মানসিক নিপীড়ন, চাকরি হারানো, ঠিকমতো বেতন না পাওয়াসহ সুনির্দিষ্ট কতোগুলো কারণে অভিবাসীরা মানসিক সংকটে পড়েন। কিন্তু বাংলাদেশের অন্য সবার মতো প্রবাসীরাও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেন না। তবে আমরা দেখেছি যারা কাউন্সেলিং সেবা নিয়েছেন বা পেয়েছেন তারা দ্রুত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বিশেষত নারীরা পুরুষদের চেয়েও দ্রুত সুস্থ হয়েছেন।
 ’ শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তার গুমের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তার গুমের অভিযোগ    তিনি আরো বলেন, ‘অভিবাসী শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ক অ্যাডভোকেসি গন্তব্য দেশ থেকেই শুরু করতে হবে। পাশাপাশি সরকারের পুনরেকত্রীকরণ নীতিতে ফেরত আসা অভিবাসী শ্রমিক এবং পাচার হওয়া ব্যক্তিদের জন্য মনোসামাজিক সহায়তা সেবাকে অন্তর্ভুক্ত করার ওপরেও আমাদের জোর দিতে হবে।’  অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান বলেন, ‘মানসিক স্বাস্থ্য যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

 

 বিদেশ-ফেরতদের জন্য পুনরেকত্রীকরণ নীতির খসড়ায় বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করবো।’ আরো পড়ুন পূজায় দ্বিগুণ হয়েছে সরকারি বরাদ্দ, ভেঙেছে ছুটির প্রথা পূজায় দ্বিগুণ হয়েছে সরকারি বরাদ্দ, ভেঙেছে ছুটির প্রথা    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, ‘বিদেশ-ফেরতদের দৃশ্যমান সহায়তা করা আমাদের লক্ষ্য। বিদেশ থেকে ফেরত আসার পর আমরা যেমন তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারছি তেমনি বিদেশগামী কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি জানাতে হবে।’  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান, সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) প্রোগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান।