NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:৫৪ পিএম

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে শহরের চেলোপাড়া দুর্জয় ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির আয়োজনে এবং সংগঠনের সভাপতি ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের নিজস্ব উদ্যোগে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতির বন্ধনে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে বগুড়ার ১২টি উপজেলাতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলার ৬২৮টি পূজামন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। পাশাপাশি সার্বক্ষণিক জেলা পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করা হচ্ছে যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করা যায়। 

 

তিনি আরো বলেন, যেকোন উৎসবেই একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়ার মাঝেই প্রকৃত আনন্দ লুকায়িত থাকে। আর এক্ষেত্রে প্রতিবছর দুর্জয় ক্লাবের সংশ্লিস্টরা যে আয়োজন করে থাকে তা তিনি ভূয়সী প্রশংসা জানিয়ে আগামীর জন্যে শুভ কামনা জানান।  

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। পুলিশ সুপার বলেন, হাজারো বছরের সভ্যতার জেলা পুন্ড্রনগরী খ্যাত এই বগুড়া। উত্তরের প্রাণকেন্দ্র বিবেচনা করা হয় এ জেলাকেই তাইতো বগুড়ায় যেকোনো ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করার ক্ষেত্রে তাদের আন্তরিকতার কোন ত্রুটি থাকে না। শারদীয় দুর্গোৎসব যেহেতু এ জেলায় বাঙালি প্রাণের উৎসব হিসেবে উদযাপিত হয় তাইতো পূজা মন্ডপ এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে তাদের পক্ষ থেকে তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। পোষাকে ও সাদা পোষাকে দায়িত্ব পালনের পাশাপাশি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আশা করা যাচ্ছে সকলের সম্মিলিত সহযোগিতায় একটি উৎসবমুখর শারদ উৎসব অনুষ্ঠিত হবে এই বগুড়ায়। 

 

সাংবাদিক সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন ও ব্যবসায়ী পরিমলের মা দেয়ন্তি প্রসাদ। 

 

এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, কোষাধ্যক্ষ জীবন দাস, ব্যবসায়ী রাজু আহম্মেদ, দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক রিপন কুমার, সাংগঠনিক সম্পাদক নীতি রঞ্জন সরকার, রাজীব প্রসাদ, কমল আগারওয়ালা, মানিক দাস, পল্টন দাস প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা শারদ উপহার সকলের হাতে তুলে দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা জানান আয়োজকদের প্রতি।