NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চীন-জার্মানি কৌশলগত সম্পর্ক দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক যোগাযোগ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:৫৯ পিএম

চীন-জার্মানি কৌশলগত সম্পর্ক দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক যোগাযোগ

 


১২ই অক্টোবর চীন ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র  উদ্যোগে, ‘চীন-জার্মানি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী সাংস্কৃতিক যোগাযোগ কার্যক্রম’ গত (শুক্রবার) মিউনিখে আয়োজিত হয়। কার্যক্রমের মূল প্রতিপাদ্য: ‘স্থির ও সুদূর প্রসারী অগ্রগতি; নতুন উন্নয়ন ত্বরান্বিতকরণ’।

সিএমজি’র উপপ্রধান সিং পো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সিএমজি জার্মানির বিভিন্ন মহলের বন্ধুদের সঙ্গে নিয়ে, দু’দেশের সম্পর্ক আরও উন্নত করতে এবং চীন-জার্মানি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইচ্ছুক। দু’দেশের যৌথ চিত্রগ্রহণ, মিডিয়া কার্যক্রম ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও অবদান রাখতে চায় সিএমজি। 

জার্মানিতে চীনা রাষ্ট্রদূত চেং ইং রু অনুষ্ঠানে বলেন, বিগত ৫২ বছরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে উন্নত হয়েছে; দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থাও অব্যাহতভাবে বাড়ছে। দু’দেশের মধ্যে বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ ফলপ্রসূ হয়েছে। তা ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে আসছে, যা কেবল দু’দেশের জনগণের জন্য কল্যাণকর নয়, বরং চীন-ইইউ সম্পর্ক এবং বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যও সহায়ক। 


জার্মানির বাভারিয়া রাজ্যের সাবেক অর্থনীতি, শক্তি ও প্রযুক্তিমন্ত্রী ফ্রাঞ্জ জোসেফ পুশেলার বলেন, রাজ্যের অনেক প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করে সাফল্য অর্জন করেছে। চীনা গণমাধ্যমের সাহায্যে জার্মান শাস্ত্রীয় সঙ্গীত চীনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করা যায়, দু’দেশ সংস্কৃতি ও শিল্প ভাগাভাগির মাধ্যমে মৈত্রীর সেতু আরও শক্তিশালী করবে এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করবে।


এদিন কার্যক্রমের অংশ হিসেবে, সিএমজি’র ইউরোপ স্টেশন ও জার্মান ফোগো মিডিয়া গ্রুপ যৌথভাবে, চীন ও জার্মানির সাংবাদিকদের পারস্পরিক সফর বিনিময়ের একটি প্রকল্প উদ্বোধন করে। এ প্রকল্পের আওতায় জার্মান সাংবাদিকরা চীন ভ্রমণে আসবেন এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।