NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউইয়র্কে ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশ রেমিটেন্স মেলা


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৩১ পিএম

নিউইয়র্কে ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশ রেমিটেন্স মেলা

 


আগামী ২০ ও ২১ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার। 


মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ -আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক। 

এ আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে রেমিটেন্স পদক পাচ্ছে- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া। বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ২০০৪-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক। 

আমাদের অর্থনীতির প্রাণ প্রবাসীদের আসা রেমিটেন্স। এই বৈদেশিক আয়কে বৃদ্ধির জন্য  কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরো গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এবারের রেমিটেন্স মেলা । অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাগণ। 
এ আয়োজনে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংক লিমিটেডসহ যুক্তরাষ্টের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। 


অনুষ্ঠানে রেমিট্যিান্স নিয়ে সেমিনার -সিম্ফোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশী আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিন শীর্ষ ৩ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩.৯৯ মিলিয়র, ন্যাশনাল ব্যাংক ৩৭৯.৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার।  এছাড়া পুরস্কুত করা হবে, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ  রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে। 
বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর, বিকাল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুবের পরিবেশনা।