NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ।  কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।  (০৩ নভেম্বর, রোববার ) বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত ২০২৩-২৪ সেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ, নাটোর এবং রানার্স আপ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান’।  এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত বছর ১ আগস্ট হতে ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার্স আপ দলের দলনেতা মো. সিফাত হোসেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।  বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর।  

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারি অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, বিচারকের দায়িত্ব পালন করেছেন রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জৌতি, রুয়েটের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকীন সৃজন।  ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে আগামী ৫ নভেম্বর দুপুর আড়াইটায় প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সময়ে বিতর্ক অনুষ্ঠানটি প্রচার করা হবে। বিতর্ক অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. মাসুম পারভেজ। বিতর্ক অনুষ্ঠানের বিচারক, মডারেটর ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।  অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।