NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১০:২৩ পিএম

এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ায় এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। (মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪) প্রতিষ্ঠা বার্ষিকী’র আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালি শেষে কেক কর্তন করেন কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।   এতে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাজাহান আলী।

 উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আ ফ ম আনোয়ার হোসেন, ডাঃ শরিফুল ইসলাম, উদযাপন কমিটির মধ্যে ছিলেন ডা: মো;আনিসুর রহমান, ডা:মো: ইউনুস আলী, ডাঃ মোঃ সাইফুর রহমান ,ডাঃ মোঃ আনোয়ার উল্লাহ শাহিন, ডাঃ মো:আব্দুল আলিম, ডাঃ একেএম মইনুল হোসেন রাব্বি, ডাঃ মোঃ শফিকুল ইসলাম বিটু, ডাঃ রাশেদ, ডাঃ কাইয়ুম, ডাঃ শরীফ। অনুষ্ঠানে যোগদিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে (szmc day) হিসেবে মনোনীত হয়। আজ ৩৩ তম ব্যাচ মেডিকেলে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। উল্লেখ্য যে, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উদ্বোধন করেন। তাই উক্ত দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-ডে  হিসেবে মনোনীত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় র‍্যাফেল ড্র ’র মাধ্যেমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করা হয়।