NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখেত দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হোসেন শান্তর দল।   শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তর ফিফটির সঙ্গে জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।   শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন। এছাড়া জাকের আলি ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট।  

২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ১৮ রানে ৮ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।   এরপর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সেদিকউল্লাহ অটল। ৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ৫১ বলে ৩৯ রান করে আউট হন সেদিকউল্লাহ।  এরপর ক্রিজে আসা অধিনায়ক হাশ্মতুল্লাহ শাহীদিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রহমত। ৪৮ রানের জুটি গড়েন তারা। ফিফটি তুলে নেন রহমত।

 দলীয় ১১৮ থেকে ১১৯ রানের মধ্যে আফগানদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শাহীদি ৪০ বলে ১৭, রহমত ৭৬ বলে ৫২ ও আজমতুল্লাহ ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।   মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন গুলাবদিন নায়ব। তবে দলীয় ১৬৩ রানে ২৫ বলে ২৬ রান করে আউট হন তিনি। নায়বের বিদায়ের পর পরই ২১ বলে ১৭ রানে করে ফিরে যান নবি।  এরপর রশিদ খান লড়াই করার চেষ্টা করেন। তবে দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ৩ বলে ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ নেন ৩টি উইকেট। এছাড়া মিরাজ ও মোস্তাফিজ নেন ২টি করে উইকেট।