NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক


আন্তর্জাতিক:. প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:০০ পিএম

চিলির প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

 

 

 

 

 

 

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত শুক্রবার বিকেলে  লিমায় এপেকের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের ফাঁকে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

 

সি চিনপিং বলেন, চিলি, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী প্রথম দক্ষিণ-আমেরিকান দেশ। অর্ধ শতাব্দীর বেশি সময়ে দু’পক্ষ সবসময় একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সমর্থন করে আসছে। চীন আগামী বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী কাজে লাগিয়ে, কৌশলগত যোগাযোগ ঘনিষ্ঠতর করতে, পারস্পরিক সহযোগিতা গভীরতর করতে, উন্নয়ন সুযোগ ভাগাভাগি করতে, চীন-চিলি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে আরো নতুন বড় উন্নয়ন বেগবান করতে এবং দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে চায়।

 

 

বোরিক বলেন, পেরু সফরের আগে তিনি সান্তিয়াগোতে একটি আন্তর্জাতিক বইমেলায় সি’র সকল বইসহ অনেক চীনা কবিতা, লেখক ও শিল্পীর কর্ম দেখেছেন। দু’দেশের সম্পর্কের উন্নয়ন অনেক সহযোগিতামূলক চুক্তিসহ দু’দেশের সাংস্কৃতিক সংলাপ ও শিক্ষা বিনিময় থেকে লাভ হবে। 

 

 

সূত্র: প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।