NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন-ফ্রান্স সম্পর্কের সুষ্ঠু ও ইতিবাচক বিকাশের গতি বজায় রাখা উচিৎ: সি চিন পিং


আন্তর্জাতিক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

চীন-ফ্রান্স সম্পর্কের সুষ্ঠু ও ইতিবাচক বিকাশের গতি বজায় রাখা উচিৎ: সি চিন পিং

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রিও ডি জেনেরিওতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে ১৯ নভেম্বর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সি জোর দিয়ে বলেন, উভয়পক্ষের উচিত চীন-ফ্রান্স সম্পর্কের সুষ্ঠু ও ইতিবাচক বিকাশের গতি বজায় রাখা, চীন-ইইউ সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার সুষ্ঠু বিকাশে আরও বেশি অবদান রাখা।

সি চিন পিং বলেন, চীন এবং ফ্রান্স উভয়ই স্বাধীন, পরিপক্ক এবং দায়িত্বশীল প্রধান দেশ এবং দুই দেশের মধ্যে সম্পর্কের অনন্য কৌশলগত মূল্য এবং বৈশ্বিক তাৎপর্য রয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অনেক নতুন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, প্রধান দেশ হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতৃত্ব দেওয়ার জন্য চীন ও ফ্রান্সের অভিন্ন দায়িত্ব রয়েছে। 


তিনি জোর দিয়ে বলেন, চীন ফ্রান্সের সাথে উচ্চ-স্তরের আদান-প্রদান জোরদার করতে, সাংস্কৃতিক, শিক্ষাগত, স্থানীয়, যুব ও অন্যান্য মানবিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে আরও গভীর করতে এবং চীন ও ফ্রান্সের জনগণের মধ্যে সম্পর্ককে উন্নীত করতে ইচ্ছুক। চীনের কমিউনিস্ট পার্টির  বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনে নতুন দফার সংস্কার ও উন্মুক্তকরণের জন্য সূচনা সৃষ্টি করেছে, যা চীন-ফরাসি সহযোগিতার জন্য নতুন সুযোগ প্রদান করবে। 


ম্যাখোঁ বলেন, ফ্রান্স দুই রাষ্ট্রপ্রধানের প্রস্তাবিত ঐকমত্য বাস্তবায়নের জন্য চীনের সাথে কাজ করতে, উচ্চ-পর্যায়ের আদান-প্রদান অব্যাহত রাখতে, মানুষে মানুষে ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে, ঐতিহ্যগত বন্ধুত্ব অব্যাহত রাখতে এবং একটি নতুন ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক গঠন করতে ইচ্ছুক। 


সূত্র:ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) ।