NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বলিভিয়া ও চীনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:৪২ পিএম

বলিভিয়া ও চীনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

 

 

 

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গত মঙ্গলবার সকালে রিওডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্সে কাতাকোরার সাথে এক বৈঠকে মিলিত হন।

সি চিনপিং বলেন, চীন ও বলিভিয়া ভালো বন্ধু ও ভালো ভাই। চীন দেশটির স্বাধীনভাবে নিজের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়ন পথ অন্বেষণ করতে সমর্থন দেয়।

তিনি জোর দিয়ে বলেন, দু’পক্ষকে সরকার, আইন প্রণয়ন সংস্থা, রাজনৈতিক দল ও স্থানীয় যোগাযোগ জোরদার করে, গভীরভাবে দেশ প্রশাসনে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় করতে, অবকাঠামো নির্মাণ, পার্বত্য কৃষি, সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, জাতিসংঘ ও ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থায় সমন্বয় গভীরতর করতে, গ্লোবাল সাউথের ঐক্য ও অভিন্ন উন্নয়ন বেগবান করতে হবে। 

 

আর্সে বলেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নে বিরাট সাফল্য অর্জিত হয়েছে এবং বলিভিয়ার মতো দেশগুলোর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও নির্দেশনা দেয়। দেশটি চীনের সঙ্গে অধিকতরভাবে কৌশলগত অংশীদার সম্পর্ক গভীরতর করতে, অবকাঠামোর আন্তঃযোগাযোগ জোরদার করে, বলিভিয়ার উন্নয়নে সহায়তা দিতে এবং জনগণের কল্যাণ বাড়াতে ইচ্ছুক। 

সূত্র: প্রেমা-হাশিম-ইয়াং, চায়না মিডিয়া গ্রুপ।