NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
বললেন ‘আমরা বন্ধু থাকব’

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রণয় ভার্মা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:৪২ পিএম

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রণয় ভার্মা

  ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।  তলব পেয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বৈঠক করছেন।    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকেদের বলেছেন, ‘যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারষ্পরিক নির্ভরশীলতা রয়েছে।

আমাদের ইতিবাচক সম্পর্কে উভয় দেশের জনগণ উপকৃত হয়।’  ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্যসহ বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই।’    বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা।  এর আগেসোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে বাংলাদেশ। গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।  এ ছাড়া হামলার তদন্ত করতেও ভারতকে অনুরোধ করে বাংলাদেশ।