NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’


ঢাকা প্রতিনিধি: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। মূলত চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো চলচ্চিত্রের বাহাস পর্ব। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকেল ৫টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্বের আয়োজনে বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ এর পাঠ- পর্যালোচনার পটভূমিতে আলোচনার শিরোনাম ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। বাংলাদেশের চলচ্চিত্রের বন্দিদশা, চলচ্চিত্র সংস্কৃতির শৈশবকাল, বিবিধ আইন-নীতিমালা ও বিধির কারাগারের দেয়ালে পাথর খোদাই হস্তলিপির পাঠোদ্ধারে সমৃদ্ধ একটি চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার: বাংলাদেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’-যা সংক্ষেপে ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ নামে বহুলভাবে পঠিত হচ্ছে। এই বইটি বাংলাদেশের চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রম গ্রন্থ। বইটিতে লেখক তাঁর নিজস্ব বিচার ও বিশ্লেষণে বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক চিত্র উপস্থাপন করেছেন, এই পরিস্থিতির কারণ অনুসন্ধান করেছেন, সামগ্রিক সাংস্কৃতিক মানের অতল পরিস্থিতির উন্নয়নে বুনিয়াদি প্রস্তাবনার পাশাপাশি উপস্থাপন করেছেন স্বাধীন চলচ্চিত্র ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের রূপরেখা। যা কার্যত বাংলাদেশের চলচ্চিত্রচিন্তায় নতুন স্বর ও তৎপরতার ঘোষণা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক মুক্তির বিষয়ে আলাপে আগ্রহী। আর তাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত কর্মসূচি চলচ্চিত্রের বাহাস পর্বের ৩৬তম বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। এই আয়োজনে নির্ধারিত সম্মানিত আলোচকবৃন্দ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি উপস্থাপন করবেন বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তির পথ ও দেশের স্বাধীন চলচ্চিত্র বিষয়ে তাদের চিন্তশীল বক্তব্য। আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী ও লেখক ও সাংবাদিক ফিরোজ আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ। ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’- এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।