NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
যুব এশিয়া কাপ ক্রিকেট

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০১ পিএম

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল। গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ ভারত ছিল শক্তিশালী। আজিজুল হাকিম-ইকবাল হোসেনরা ওই ভারতকে পাত্তাই দিল না। ৫৯ রানের বড় জয়ে হলো পরপর চ্যাম্পিয়ন হলো যুবা টাইগাররা।  রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। ৫ বল থাকতে ১৯৮ রানে অলআউট হয় নাভিদ নেওয়াজের দল।  বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।

 জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ৪৪ রানে তাদের ৩ উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। সেখান থেকে চারে নামা কার্তিককেয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান। বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই জুটি ভেঙে দেন।  ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। ৯২ রানে ৭ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শ’ রানের আগে ধসে গেছে। ভারতের হয়ে তিনে নামা আন্দ্রে সিদ্ধার্ত ২০ রান করেন। চারে নেমে কার্তিকেয়া ২১ রান যোগ করেন। অধিনায়ক আমান খেলেন ২৬ রানের ইনিংস। শেষ দিকে হার্ডিক রাজ ২৪ রান যোগা করেন।  বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হোসাইন ইমন ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক তামিম ১৪ বল করে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষের ধস তিনিই নামান। ভারতের হয়ে যুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্ডিক রাজ ২টি করে উইকেট নিয়েছেন।