NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও উপদেষ্টা ছদরুন  নূর বাসায় ফিরেছেন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:২৬ পিএম

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও উপদেষ্টা ছদরুন  নূর বাসায় ফিরেছেন

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান ও অন্যতম উপদেষ্টা ছদরুন নূর অসুস্থ হয়ে নিউইয়র্কের পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছেন এবং উভয়ের জন্য যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেছেন। তারা উভয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বাসায় ফিরেন বলে জানিয়েছেন। খবর ইউএনএ’র। বদরুল হোসেন খান জানান, গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে বুকে অনুভব করেন এবং তার ঠোঁট ফুলে যায়। তিনি প্রথমে মনে করেন এলার্জীর কারণে হয়তো ঠোঁট ফুলে গেছে আর বুকের ব্যাথা অন্য কোন ব্যাথা হবে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু শুক্রবার দিন জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পর শারীরিক কোন উন্নতি না হওয়ায় ধারণা করা হয় তিনি মাইনর স্ট্রোকের শিকার হয়েছেন। পরে ঐ দিনই তাকে কুইন্সের কিউ গার্ডেনের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষায় তার বড় কোন সমস্যা ধরা না পড়ায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরেছেন।

অপরদিকে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছদরুন নূর গত ২৯ নভেম্বর শুক্রবার জ্যামাইকায় তার নিজ বাসয় হার্টের ব্যাথা অনুভব করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস হাসপাতালে (এলআইজি) ভর্তি করা হয়। হাসপাতালে সোমবার (৯ ডিসেম্বর) তার দেহে পেসমেকার স্থাপন করা হয়। বর্তমানে তিনি ভালো অনুভব করছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরেন বলে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান।