NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়া জেলার,আদমদীঘির ইউএনও’র বর্ষপূর্তিতে শুভেচ্ছা বিনিময়


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

বগুড়া জেলার,আদমদীঘির ইউএনও’র বর্ষপূর্তিতে শুভেচ্ছা বিনিময়

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  বগুড়ার আদমদীঘিতে সততা ও নিষ্ঠার সহিত কর্মময় জীবনের এক বছর পূর্ণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।    (১২ ডিসেম্বর বৃহস্পতিবার ) যোগদানের ১ বছর পূর্ণ হয়। এই উপলক্ষে এদিন দুপুরে উপজেলা ইউএনও’র সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তারা কেক কেটে উৎযাপন করেন।  উৎযাপনে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ইউএনও’র এক বর্ষপূর্তিতে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের স্টাফ ও স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা ইউএনও’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।   এরপর সন্ধ্যায় ইউএনও তাঁর সকল কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান এখানে যোগদানের আজ এক বছর। এরমধ্যে সকল কার্যক্রম সততা ও নিষ্ঠার সহিত পালন করেছি। কোন অভিযোগে এখানে কেউ আসলে আশা করছি তারা সমাধান পেয়েছেন। জনসাধারণদের হয়রানি নয়, চেষ্টা করেছি তাদের কাঙ্খিত সেবা প্রদানের। এই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নানা ভাবে আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার স্টাফদের আজকের সুন্দর এই আয়োজনটি করার জন্য।   উল্লেখ্য, ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে প্রায় দুই বছর নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি নাটোর জেলায় জন্মগ্রহণ করেন এবং এক কন্যা সন্তানের জননী।