NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় মহান বিজয় দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

বগুড়ায় মহান বিজয় দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

যথাযথ মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়।    (১৬ ডিসেম্বর সোমবার ) ভোর ৬টায় বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।   প্রথমে জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, আব্দুল করিম, আরাফাত হোসেন, পি. এম. ইমরুল কায়েস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ প্রমুখ।   জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, হাইওয়ে পুলিশ বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. শহিদুল্লাহ, পিবিআই বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) শাহ মমতাজ উদ্দিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, মো. মোতাহার হোসেন, সুমন রঞ্জন সরকার প্রমুখ।   এদিকে, বগুড়া জেলা বিএনপি এ দিন সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, শহিদ উন-নবী সালাম প্রমুখ।  একই সময়ে পুষ্পস্তবক অর্পণ করে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব শবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান প্রমুখ।