NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তির প্রটোকল’ চীন-যুক্তরাষ্ট্র জনগণের সাথে সঙ্গতিপূর্ণ

‘বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তির প্রটোকল’ চীন-যুক্তরাষ্ট্র জনগণের সাথে সঙ্গতিপূর্ণ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:৩৯ পিএম

বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তির প্রটোকল’ চীন-যুক্তরাষ্ট্র জনগণের সাথে সঙ্গতিপূর্ণ

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ১৩ ডিসেম্বর চীন ও মার্কিন সরকারের প্রতিনিধিরা বেইজিংয়ে, ‘দুই দেশের সরকারি বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তির প্রটোকল’ স্বাক্ষর করেন। এর ফলে ‘চীন-যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তি’-র মেয়াদ ২০২৪ সালের ২৭ অগাস্ট থেকে আরও পাঁচ বছরের জন্য বেড়েছে।  


লিন চিয়ান বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সহযোগিতার বাস্তবতা হচ্ছে পারস্পরিক কল্যাণ। ‘চীন ও যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তি’ হচ্ছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে স্বাক্ষরিত সরকারি চুক্তিগুলোর মধ্যে অন্যতম, যা দু’দেশের বৈজ্ঞানিক বিনিময় ও সহযোগিতায় শক্তিশালী সমর্থন যুগিয়েছে। 


মুখপাত্র আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সহযোগিতামূলক চুক্তির’ নবায়ন দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের বৈঠকে গৃহীত যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ; এটি দু’দেশের জনগণের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ; এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সাথেও এটি খাপ খায়। চুক্তির নবায়ন কেবল যে দু’দেশের বৈজ্ঞানিক অগ্রগতি ও আর্থ-সামাজিক উন্নয়নকে এগিয়ে নেবে, তা নয়; বরং দু’পক্ষের যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কাজকে এগিয়ে নিতে এবং বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ বাড়াতেও ভূমিকা পালন করবে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।