NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ম্যাকাওয়ে অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে; প্রেসিডেন্ট সি চিন পিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:৩৯ পিএম

ম্যাকাওয়ে অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে; প্রেসিডেন্ট সি চিন পিং

 

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত (বৃহস্পতিবার) সন্ধ্যায়, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, গত ৫ বছর ছিল ম্যাকাওয়ের ইতিহাসে অসাধারণ ৫টি বছর। বিশ্বের বড় পরিবতর্শনশীল পরিস্থিতি ও কোভিড-১৯ মহামারীর মুখে, পঞ্চম বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার, ম্যাকাও সমাজের নানা মহলকে নিয়ে সমস্যা সমাধান করেছে; অর্থনীতির সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়েছে; সব কাজকর্মে সার্বিকভাবে অগ্রগতি বাস্তবায়ন করেছে; এবং ম্যাকাও-এ বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সাফল্য বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করেছে। 

সন্ধ্যা ৬টায়, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী হ্য ই ছেং ও তাঁর স্ত্রী চেং সু চেন সমবিহারে, ম্যাকাও পূর্ব এশিয়ান গেমস স্টেডিয়ামের নির্ধারিত হলরুমে প্রবেশ করেন। তখন উপস্থিত সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।  

বিপুল করতালির মধ্যে সি চিন পিং ভাষণ দেন। তিনি বলেন,  “প্রথমে আমি কেন্দ্রীয় সরকার ও দেশের সব জাতির মানুষের পক্ষ থেকে, সকল  ম্যাকাওবাসীকে এবং ম্যাকাওয়ের উন্নয়ন সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই।” 

তিনি বলেন, গত ৫ বছরে ম্যাকাওয়ে অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে; জনগণের জীবনমান আরও উন্নত হয়েছে এবং ম্যাকাওয়ের আন্তর্জাতিক প্রভাব ও সুনামও বেড়েছে। ৫ বছরে ম্যাকাওয়ে উন্নয়নের অসাধারণ সাফল্য অর্জনের কারণ হচ্ছে: ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সার্বিক ও যথাযথ বাস্তবায়ন; কেন্দ্রীয় সরকার ও মূল ভূখণ্ডের শক্তিশালী সমর্থন; আন্তর্জাতিক সমাজের ইতিবাচক অংশগ্রহণ; এবং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের সমাজের নানা মহলকে নিয়ে একযোগে প্রচেষ্টা চালানো। 

সি চিন পিং বলেন,“ম্যাকাওয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’র বিশেষ সুবিধা রয়েছে। এ কারণে ইতোমধ্যেই ম্যাকাওয়ের মজবুত উন্নয়নের ভিত্তি তৈরী হয়েছে। শক্তিশালী দেশ নির্মাণ ও জাতিগত পুনরুজ্জীবনের প্রেক্ষাপটে, ম্যাকাওয়ের আরও সুষ্ঠু উন্নয়ন সম্ভব।”

সি চিন পিং ম্যাকাওয়ের কাছে তিনটি প্রত্যাশা ব্যক্ত করেন: প্রথমত, কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর অঞ্চল নির্মাণসহ দেশের উন্নয়নের কৌশলে আরও ইতিবাচকভাবে সংযুক্ত হতে হবে, আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি ভূমিকা রাখতে হবে; দ্বিতীয়ত, দেশপ্রেম ও ম্যাকাও-প্রেমের চেতনায় আরও উন্মুক্ত, সহনশীল হতে হবে, ঐক্যবদ্ধভাবে সুন্দর ম্যাকাও নির্মাণ করতে হবে;তৃতীয়ত, সংস্কার ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সুবিধা আরও সুষ্ঠুভাবে প্রয়োগ করে, ম্যাকাওয়ের উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে। 

সি চিন পিং বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান মাতৃভূমির সমর্থনে, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল অবশ্যই আরও নতুন অগ্রগতি ও উজ্জ্বলতা সৃষ্টি করতে পারবে।” 

হ্য ই ছেং তার বক্তব্যে বলেন, ম্যাকাও মাতৃভূমির কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকীতে, প্রেসিডেন্ট সি চিন পিং আবার ম্যাকাও পরিদর্শনে এসেছেন। এটা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য একটি বড় ও আনন্দের ঘটনা। প্রেসিডেন্ট সি চিন  পিং ম্যাকাওয়ের প্রতি অনেক যত্নশীল। এতে ম্যাকাওবাসী অনেক উত্সাহিত ও গর্বিত।  ম্যাকাও মাতৃভূমি নামক পরিবারের একটি সদস্য। নতুন যুগ ও নতুন যাত্রায় শক্তিশালী দেশ বিনির্মাণ ও জাতির পুনরুজ্জীবনে ম্যাকাও আরও বেশি অবদান রাখতে চায়। 

তিনি আরও বলেন, প্রেসিডিন্ট সি চিন পিংয়ের উত্সাহে ও কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সমর্থনে এবং ৬ষ্ঠ প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের নেতৃত্বে, নতুন দফার বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও সমাজের নানান মহল অবশ্যই ম্যাকাওয়ের বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করবে।  
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।