NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বেইজিংয়ে ফিরেছেন সি চিন পিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:২৮ পিএম

বেইজিংয়ে ফিরেছেন সি চিন পিং

 

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ম্যাকাওতে বিভিন্ন কার্যক্রম শেষে গত (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে ফিরেছেন।
জনাব সি চিন পিং গত বুধবার ম্যাকাওতে পৌঁছান। ম্যাকাওতে তিনি  ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান, ম্যাকাও সরকারের স্বাগত নৈশভোজ ইত্যাদি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 

 

এছাড়া, ম্যাকাওয়ের নেতা ও বিভিন্ন বিভাগের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন; ম্যাকাওয়ের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন; ম্যাকাওতে অবস্থানরত সেনা এবং ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হেংছিন কুয়াংতং-ম্যাকাও সহযোগিতা অঞ্চল পরিদর্শন করেছেন, এবং ম্যাকাওবাসীর সঙ্গে ব্যাপক যোগাযোগ করেছেন। তিনি উদযাপনী অনুষ্ঠান অংশগ্রহণে আসা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লি চিয়া ছাও’র সঙ্গেও সাক্ষাৎ করেছেন।


বিদায়ী অনুষ্ঠানে ম্যাকাওয়ের শিশুরা সি চিন পিং ও তার স্ত্রী মাদাম ফেং লি ইউয়ানকে ফুলেল শুভেচ্ছা জানায়। সবশেষে তারা জনাব সি দম্পতিকে বিদায় জানায়।


সূত্র:তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।