NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

সিনচিয়াং পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:৫৯ পিএম

সিনচিয়াং পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য

 

 

 

২৬শে ডিসেম্বর গত (বৃহস্পতিবার) পর্যন্ত, চলতি বছর সিনচিয়াংয়ে দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা ৩০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি ও একটি নতুন রেকর্ড। আর এখন পর্যন্ত, সিনচিয়াংয়ে পর্যটন খাতে আয় হয়েছে ৩৫৫.২ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগ এ তথ্য প্রকাশ করে। 


সিনচিয়াং সংস্কৃতি ও পর্যটন বিভাগের উপ-পরিচালক ইয়ু চিয়ে বলেন, পশ্চিম চীনের গুরুত্বপূর্ণ পর্যটন-গন্তব্য হিসেবে, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ের পর্যটন শিল্পে ভালো উন্নয়ন হচ্ছে। সিনচিয়াংয়ের সংস্কৃতি ও পর্যটন শিল্প, কর্মসংস্থান সম্প্রসারণ ও বিভিন্ন জাতির আদান-প্রদানে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে; সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা, সমাজের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শান্তি প্রচার করা, এবং বিদেশের জন্য একটি সত্য সিনচিয়াং প্রদর্শন করায়ও ইতিবাচক অবদান রেখেছে সিনচিয়াংয়ের পর্যটনশিল্প। 
সূত্র:তুহিনা-আলিম,চায়না মিডিয়া গ্রুপ।